শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:৫৯ পিএম, ২০২৫-১২-১৮
চট্টগ্রামের রাউজান উপজেলা পর্যায়ে পেশাদার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদনের মধ্যদিয়ে প্রেস ক্লাবের কর্মসূচি শুরু হয়। পরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল , সহসভাপতি সাহেদুর রহমান মোর্শেদ, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, বর্তমান সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, সিনিয়র সদস্য আরাফাত হোসাইন প্রমুখ ।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের মহান মুক্তিযুদ্ধে অবদানকে ছোট করে দেখা উপায় নেই। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজতে বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গৌরবময় ইতিহাস। এ ইতিহাস রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited